ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মদ খেয়ে মাতলামি ও মানুষদের গালি ; সেচ্ছাসেবকলীগে সাবেক নেতা গ্রেফতার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মালগুদাম এলাকায় রেল লাইনের উপর মদ খেয়ে মাতলামি ও অকথ্য ভাষায় আশেপাশের মানুষদের গালি দেওয়াই রেলওয়ে পুলিশ রেজাউল ইসলাম রকি (৩৬) নামের সেচ্ছাসেবকলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করে।


রবিবার রাতে সান্তাহার জংশন স্টেশনের পাশে মালগুদাম এলাকায় ঘটনা ঘটে।


গ্রেফতারকৃত রেজাউল ইসলাম রকি সান্তাহার পৌর সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর শহরের হার্ভের মোড় এলাকার এস এস লুৎফর রহমানের ছেলে।


সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, রোববার রাতে পৌর সেচ্ছাসেবক লীগের সাবেক নেতা রেজাউল ইসলাম রকি মাতাল অবস্থায় রেললাইনের আশেপাশের মানুষদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তার আচরনে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার সকালে রকির বিরুদ্ধে মামলা দিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑